জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে রংপুর ধর্মসভা মন্দিরে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন প্রশাসনের সকল কর্মকর্তাগণ । বৃহস্পতিবার রাতে রংপুর ধর্মসভা মন্দিরে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ন কাইয়ুম। এ সময় অতিথিবৃন্দ ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী পিপিএম, সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি প্রধান) মোঃ আবু বকর সিদ্দিক,
রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর ধর্মসভার সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সহ সভাপতি পার্থ বোস, সহ সভাপতি পার্থ বোস, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলার চোখোর প্রতিষ্ঠাতা তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















