জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর জেলায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠি হয়। গতকাল শনিবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক করেন ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এর প্রকল্প পরিচালক (উপসচিব) আবদুল্লা-আল-শাহীন, রংপুর জেলা পুলিশ সুপর মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান,
পৌরসভার মেয়র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল ধর্মের ধর্মীয় নেতৃবন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















