সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন-গৃহহীন পরিবার

রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন-গৃহহীন পরিবার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন গৃহহীন পরিবার। ঈদের আগে আশ্রয়ন প্রকল্পের পঞ্চম ধাপে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার ৬৬০টি ঘর ও ৩৮৯টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত ঘর ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হবে। ১১ জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৯ জুন) দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ঘর হস্তান্তরসহ জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। পূর্বে ভূমিহীন ও গৃহহীন মুক্ত চারটি উপজেলায় নতুন তালিকাভূক্ত ২১১টি পরিবারের মধ্যে ২০১ টি পরিবারের মাঝে ঘরসহ জমি হস্তান্তর করা হবে। এছাড়া অবশিষ্ট ১০টি ঘর রংপুর সদর উপজেলায় নির্মাণাধীন রয়েছে। রংপুর পীরগাছা উপজেলার তালিকাভূক্ত ৩২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের লক্ষ্যে উপজেলার পঞ্চানন মৌজার প্রায় ৩৯ একর খাস জমি নির্বাচন করা হয়েছে। উদ্বোধনযোগ্য এক হাজার ৪৯টি ঘরসহ মোট ৬ হাজার ৫১৯টি ঘরের জন্য চার কোটি টাকা মূল্যের রংপুর জেলায় প্রায় দেড়শ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বের হোসেন মনাসহ অন্যরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM