জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার পায়তারা চালানোর চেষ্টার অভিযোগে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন একটি অসহায় পরিবার। সম্পত্তি রক্ষায় অসহায় পরিবারের সদস্যরা গতকাল শনিবার নগরীর কলেজ রোডের চারতলা মোড়স্থ নিজ বসতভিটায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আঙ্গুল বলেন, আমার বাবা জিয়াউল হক স্বপন মৃত নছির নজির উদ্দিনের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন। এর পর আমার বাবার মত্যুর পর আমরা ৩ ভাই ও ২ বোন মিলে ভাগবাটোয়ারা করি। কিন্তু পাশের জমির মালিক আমাদের জমি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে। এরই মধ্যে আমার দু’বোন জান্নাতুল ফেরদৌস আশা ও জান্নাতুল আদন নিশা ১.১২ শতক জমি পাশর্^বর্তী মেহফুজা জেসমিন স্বপ্নার কাছে দলিল রেজিষ্ট্রিমূলে বিক্রয় করে দেয়।
জমি ক্রেতা মেহফুজা জেসমিন স্বপ্না বাউন্ডারি ওয়াল নির্মাণকালীন সময়ে হঠাৎ গত ৮ অক্টোবর শেষ বিকেলে পাশর্^বর্তী আয়েশা বেগম, পাভেল, রিতা ও বুলবুলি বেগমসহ আরো ৪/৫জন বাড়িতে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়। এ সময় তারা বিভিন্ন ধরণের হুমকি দেওয়ায় আমার ভাই মো. আরিফ বাদি হয়ে গত শুক্রবার মেট্রোপলিটন কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে ভাই মো. আরিফসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ওই জমি ক্রেতার বাউন্ডিারি ওয়াল ভাঙ্গাসহ হুমকি দেওয়ায় গত শুক্রবার মেহফুজা জেসমিন স্বপ্না বাদি হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন, এই জমি সংক্রান্তের ব্যাপারে দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
















