জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিসেট্রট আদালতের আয়োজনে উপযুক্ত বিষয়ের পেক্ষিতে ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস ২০০৯ এর প্রথম খন্ডের বিধি ৪৮১ মোতাবেক রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সকল আদালতে বিচারাধীন মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষে রংপুরে পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স (২০২৪) অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় রংপুর জেলা জজ আদালত ভবনের ২য় তলার সম্মেলন কক্ষে পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির।
অনুষ্ঠানে চীফ মেট্রোপলিটন ম্যাজিসেট্রট এফ.এম আহসানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) সাইবার ট্রাইবুনাল রংপুর, বিশেষ পুলিশ সুপার সি.আই.ডি রংপুর, পুলিশ সুপার পি.বি.আই রংপুর, যুগ্ম জেলা জজ ১ম আদালত রংপুর ,ভারপ্রাপ্ত জেলা জজ নেজারত বিভাগ জেলা জজ আদালত রংপুর , মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম, ২য় ও ৩য় আদালত, অফিসার ইনচার্জ মেট্রোপলিটন কোতয়ালী, পরশুরাম, হাজীর হাট, হারাগাছ, মাহিগঞ্জ, তাজহাট থানা রংপুর ।
















