জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে পুলিশ লাইন স্বুল এন্ড কলেজ রংপুর । ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পুলিশ লাইন স্বুল এন্ড কলেজ রংপুর হতে ৪৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তন্মধে ৪৫৭ জন পাশ করে গড় পাশের হার ৯৯.৭৮%।
বিজ্ঞান বিভাগে ৩৮৯ জন, মানবিক বিভাগে ২৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। রবিবার (১২ মে) দুপুরে ফলাফল প্রকাশের পর পুলিশ লাইন স্বুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ সকলে উল্লাশ করেন।
















