সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রংপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর বিএনপি রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মাহফুজ-উন-নবী ডন, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গা, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, লিটন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর বিনা কারণে জেলে আটকে রেখেছে। প্রিয় নেতা তারেক রহমানকে দেশান্তরিত করেছে।

আমরা ১৬ বছর জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছি। এরপর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের পতন হলে চরমভাবে পতন হয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার জানাজার লোক ছিল না। শেখ হাসিনা পালানোর সময় ওবায়দুল কাদেরও ছিল না। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য।

দেশের বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন দলীয়করণ হয়েছে। আমি অর্ন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি অতিসত্ত্বর নির্বাচনের রোড ম্যাপ দিন। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর সালেক পাম্প, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার হয়ে ডিসি’র মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM