সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রংপুরে বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল রংপুর জিলা স্কুল মাঠে উদ্বোধন করা হয় এই বৃক্ষমেলা। প্রথমে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা, চেক বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। উক্ত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন(উপ-বন-সংরক্ষক) কর্মকর্তা মোল্লা মোহাম্মদ । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক,

পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম,রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম সরকার নুর প্রমুখ। উল্লেখ্য- ১৫ দিনব্যাপী বৃক্ষমেলায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ টি স্টল বসেছে। আজ বুধবার থেকে বৃক্ষ মেলা জমে উঠবে জানিয়েছেন আয়োজকরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM