জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি সম্পূর্ণ হবে আগের রূপে ফেরার দাবিতে রংপুরে বিশ্ব বিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন। গতকাল (২৫ জানুয়ারী) শনিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে ভর্তি প্রার্থী শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি সম্পূর্ণ হবে আগের রূপে ফিরাতে হবে ও আবেদন ফি কমাতে হবে। গুচ্ছ পরীক্ষা সময়মতো নিয়ে তাড়াতাড়ি ক্লাস চালু করাতে হবে যাতে সেশন জটে না পড়তে হয়।
এডমিশনে ভর্তি পরীক্ষায় সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। এডমিশন বিভিন্ন পরীক্ষার আবেদন ফি, একই তারিখে কিংবা একদিন পর আরেকদিন পরীক্ষা এই রকম তারিখে পরীক্ষা নেয়া বন্ধ করাতে হবে। ভার্সিটির পরীক্ষার কেন্দ্র বিভাগীয় অঞ্চলে দিতে হবে।
















