জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বেগম জোবেদা আজিজন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর সম্মানিপুর এলাকায়বেগম জোবেদা আজিজন গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালকা মনোয়ারা বেগম ।
অনুষ্ঠানে বেগম জোবেদা আজিজন গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রামানিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
















