সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকালেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি , রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে।

আজ স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমাদের উপলব্ধি করতে হবে যে, আমরা সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করেছি। দুর্নীতিকে পরিহার করে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM