জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ অক্টোবর) বিকাল ৩টায় রংপুর নগরীর ধাপ চিকলী পার্ক মাঠে আয়োজিত যৌথ কর্মীসভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সহ সভাপতি ড. মফিজুল আলম খান, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরন্নবী চৌধুরী মিলন, সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম,
ছাত্রদল রংপুর মহানগর শাখার সদস্য সচিব রবিউল ইসলাম রবি, ছাত্রদল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আল আমিন, সদস্য সচিব রাশেদ মন্ডল, ছাত্রদল মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব ইকরামুল ইসলাম সৌরভ সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
















