রংপুরে লায়ন্স ক্লাবের অনৈতিক কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
লায়ন্স ক্লব রংপুরের নির্মান কাজ , আর্থিক লেনদেনে অনিয়াম, ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও সদস্য পদ সংক্রান্ত অনৈতিক কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন । সোমবার ( অক্টোবর) দুপুরে হোটেল ক্যাসপিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট (২০২৬-২৭) লায়ন ফরিদ আহমেদ রুমি, ক্লাব সেক্রেটারী (২০২৬-২৭) লায়ন আকলাকুল ইসলাম তারেক, ক্লাব ট্রেজারার (২০২৬-২৭) লায়ন শফিকুল ইসলাম স্বপন ও ক্লাব পরিচালক লায়ন নাজমুল আলম নাজু । সংবাদ সম্মেলনে তারা বলেন, আপনারা অবগত আছেন যে, ‘লায়ন্স ক্লাব রংপুর ও ‘রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ’ উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সেবামূলক ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠা, স্বচ্ছতা ও সুনামের সাথে শিক্ষা ও সামাজিক সেবা প্রদান করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, বর্তমানে একটি স্বার্থান্বেষী, সদস্যপদহীন ও তথাকথিত অবৈধ কমিটি ক্লাবের মূল উদ্দেশ্যকে চরমভাবে ব্যাহত করে নানাবিধ অপকর্ম, নজিরবিহীন দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে লিপ্ত রয়েছে। ক্লাবে ভুয়া ও মনগড়া কমিটি ক্লাবের মূল প্রতিষ্ঠাতা, প্রকৃত সদস্য ও নিষ্ঠাবান ব্যক্তিবর্গকে নানাভাবে হেনস্তা করছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের প্রকৃত তথ্য গোপন রেখে নিজেদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যে তথ্য প্রচার করছে। তারা আমাদের নামে যে অপপ্রচার চালাচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমরা বলতে চাই, রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কমিটির আহ্বায়ক এনামুল হক সোহেলের সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের তথ্যভিত্তিক বিবরণ। রংপুর লায়ন্স ক্লাবের সদস্যপদহীন ও তথাকথিত সভাপতি মনজিল মুরাদ লাভলু এবং ক্লাব সেক্রেটারী আহসানুল হাবীব মিলনের অবৈধ ক্লাব কার্যক্রম, তথ্য গোপন ও বিভ্রান্তিকর অপপ্রচার করে আসছে। একটি জমি ক্রয় করে যার, জমির রেজিস্ট্রি দলিল মূলা ১,৫৬,০০,০০০ টাকা দেখানো হলেও সেখানে সরকারি গেইন ট্যাক্স ও আয়কর বাবদ ৯,৩৮,০০০ টাকা এনামূল হক সোহেল ও তার চক্র অসদুপায়ে আত্মসাৎ করে। টেন্ডার ও এস্টিমেট ছাড়া ২২টি চেকে ৫,১১,২১,৪৬২ টাকা উত্তোলন: শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ ও নিয়মকানুনের তোয়াজা না করে কোনো প্রকার উন্মুক্ত দরপত্র (টেন্ডার) ও প্রাক্কলন ছাড়াই নির্মাণকাজ ও লিফট ক্রয়ের নামে ২২টি চেকে মোট ৫,১১,২১,৪৬২ (পাঁচ কোটি এগারো লাখ একুশ হাজার চারশত বাষট্টি) টাকা উত্তোলন করা হয়। লিফট ক্রয় বাবদ (চটি চেক) ২৩,০০,০০০/- টাকা। নির্মাণকাজ বাবদ (১৮টি চেক) ৪,৮৮,২১,৪৬২/- টাকা (যার মধ্যে ভুয়া বিলে ১৩,৬০,৬৬২ টাকা উত্তোলন অন্তর্ভুক্ত)। সহ সরকারি ভ্যাট, ট্যাক্স ও ঠিকাদারি লভ্যাংশ আত্মসাৎ: নিরপেক্ষ সি.এ ফার্মের অডিট রিপোর্টে অনিয়মের প্রমাণ: লিফট ক্রয়ে দরপত্র জালিয়াতি: এল.সি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ: প্ল্যান ও অনুমোদনে জালিয়াতি এবং অবৈধ বহুতল ভবন নির্মাণ: শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য। তারা আরো বলেন, এই সমস্ত দুর্নীতির প্রতিবাদ করায় এবং ক্লাব ও স্কুলের আধিপত্য ধরে রাখতে নিয়মবহির্ভূতভাবে আমাদের ৬ জন সাবেক ক্লাব প্রেসিডেন্টসহ মোট ২৯ জন সদস্যকে বেআইনিভাবে বহিষ্কার করা হয়। আমাদের বোর্ড মিটিংয়ে দুর্নীতির প্রতিবাদ করায় সৃষ্ট গোলযোগের সূত্র ধরে জিআর ৩৯০/২৪ মামলা হয় যা বর্তমানে সিআইডি তদন্তাধীন। এ সময় তারা দাবি করে বলেন, ১. লায়ন্স ক্লাব অব রংপুর ও রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে দুর্নীতিবাজ ও অবৈধ দখলদার চক্রের হাত থেকে মুক্ত করা হোক। ২. এনামুল হক সোহেল, মনজিল মুরাদ লাভলু ও আহসানুল হাবীব মিলনসহ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও আত্মসাৎকৃত কোটি কোটি টাকা পুনরুদ্ধার করা হোক। ৩. সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করা হোক। এ ঘটনায় সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_21-41-21-562.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_21-34-11-041.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_15-44-23-305.jpg)











