জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
”লায়ন্স ক্লাব অব রংপুর ও রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ” রংপুরের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সেবামূলক ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠা, স্বচ্ছতা ও সুনামের সাথে শিক্ষা ও সামাজিক সেবা প্রদান করে আসছে। এই প্রতিষ্ঠানে গত ১০ অক্টোবর অনাকাঙ্খিত হামলা-ভাংচুরের ঘটনা ঘটে, এরই প্রেক্ষিত সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রংপুর নগরীর আরকে রোডস্থ হোটেল স্কাই লর্ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফম, এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল,এমজেএফ, নর্থ বেঙ্গল কো অডিনেটর ও অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর চেয়ারম্যান একেএম বানিউল আদম বাবু, লায়ন্স ক্লাব অব রংপুরের ভাইস প্রেসিডেন্ট মোঃ শরিফুল ইসলাম বাবু, এমজেএফ। তারা বলেন, উক্ত প্রতিষ্ঠান হইতে অন্যায় সুবিধা পাওয়ার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য অরাজকতা তৈরিসহ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে কিছুদিন পূর্ব হইতে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা গভর্ণিং বডির সমস্য ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতে থাকে। ফলশ্রুতিতে গত ২১/০৯/২০২৬ ইং তারিখ থানায় আমরা সাধারন ডায়েরী করি । তথাপিও বন্ধ হয়নি ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় গত ১০/১০/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এ শিক্ষার্থীদের পাঠদান চলাকালীন সময় কয়েকজন চিহ্ণিত ব্যাক্তিসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন সন্ত্রাসী প্রকৃতির মানুষ হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো অস্ত্র ইত্যাদি অস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া প্রতিষ্ঠানের মূল ফটক দিয়া প্রবেশের চেষ্টা করে। তখন সিকিউরিটি গার্ড পলাশ (২৬), আশরাফুল (৪১), সিকিউরিটি ইনচার্জ রব্বানী (৪৭) তাদের বাধা দেয়। পরে তারা দেওয়াল টপকাইয়া প্রতিষ্ঠানের ভিতর অনধিকার প্রবেশ করিয়া তাদের বাধা দেওয়া সিকিউরিটিসহ সিকিউরিটি ইনচার্জকে এলোপাতাড়িভাবে সর্ব শরীরে লাঠি সোনা দিয়া আঘাত করিয়া ছিলা ফুলা জখম করে। তখন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা সহ অভিভাবকগণ ভীত হইয়া এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং হামলাকারীরা দ্রুত শিক্ষার্থীদের সহ অভিভাবকগণকে প্রতিষ্ঠান ত্যাগ করতে বলে। তারপর হামলাকারীরা প্রতিষ্টানের ৬ষ্ঠ তলায় থাকা লায়ন্স ক্লাবের অফিস কক্ষের তালা ভেঙ্গে ক্লাবের ভিতর প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করিয়া অনুমান ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ক্লাবের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে মূল্যাবান বিভিন্ন দলিলাদি বাহির করিয়া দেয় এবং সাক্ষ্য প্রমাণ বিনষ্টের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নিরাপত্তা স্থাপন করা সিসি ক্যামেরাসহ হার্ডডিস্ক খুলিয়া চুরি করিয়া নেয়। পরবর্তীতে জখমীরা স্থানীয় আবে প্রাথমিক চিকিৎল করে। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, আমরাই প্রকৃত লায়ন্স ক্লাবের সদস্য বহিরাগতরা ঢুকে এই হামলা-ভাংচুর চালিয়েছে আমরা অতিসত্বর ন্যায় বিচার কামনা করি অন্যথায় আমরা এর ব্যবস্থা নিবো এখানে প্রমান স্বরুপ সিসিটিভি ফুটেজ রয়েছে। তা দেখে যারা জরিত তাদের আইনের আওতায় আনা হোক। এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী এ্যাড. আহসানুল হাবিব মিলন, এমজেএফ, জোন চেয়ারপার্সান ও আইপিপি লায়ন নাসরিন হক ববি,এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ শাহীন পারভেজ ,এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ মাহামুদ এলাহী বিপ্লব, ক্লাব পরিচালক লায়ন মোয়াজ্জেম হোসেন কিন্তু, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক অনিন্দ আউয়াল, লায়ন জেসমিন আক্তার প্রমুখ।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_21-41-21-562.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_21-34-11-041.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-12_15-44-23-305.jpg)











