জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নগরীর গনেশপুর বকুলতলা জান্নাত বাগ হাফেজিয়া মাদ্রাসার সিয়াম নামের এক ১০ বছরের শিশুকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে ভুক্তভোগীসহ স্থানীয়রা মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বলাৎকার ও হত্যাকারী আব্দুর রহমান ওরফে আবদুল্লাহ নামের ওই কুলাঙ্গারে ফাঁসির দাবি করেন বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন, নিহত সিয়ামের বাবা ভুট্টু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হায়দার, আবদুল্লাহ আল মামুন, মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য গত ২৮শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পরে
নগরীর গনেশপুর জান্নাত বাগ হাফেজিয়া মাদ্রাসার সিয়াম নামের ১০ বছরের এক শিশুকে ফুঁসলিয়ে মাদ্রাসার ৩ তলার পরিত্যক্ত রুমে নিয়ে বলাৎকার করার পর শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার জন্য ওই কুলাঙ্গার নিজেই মৃত সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সটকে পড়ে।
এঘটনায়
মৃত সিয়ামের বাবা দিনমজুর ভুট্টু মিয়ার সন্দেহ হলে সে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শরণাপন্ন হন।পরে সিয়ামের মরা দেহ ময়না তদন্তের পর বলাৎকারের বিষয়টি নিশ্চিত হয়ে ওই মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান ওরফে আবদুল্লাহসহ মিজান নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত আসামির ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ জনতা।
















