সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

রংপুরে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রকটিশনার এসোসিয়েশন রংপুর এর যৌথ আয়োজনে স্বাস্থ্য মন্ত্রনায় কতৃক ২২/০১/২৫ তারিখে সাত দিন এবং ০৯/০২/২৫ তারিখে তিন দিন দেওয়া প্রতিশ্রতি অতিবাহিত হলেও কোন দাবি বাস্তবায়ন না হওয়ায় এবং কতিপয় গ্রাজুয়েট চিকিৎসা ও মেডিকেল শিক্ষার্থী কতৃক ম্যাপস কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচার কটুক্তির নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টায় রংপুর প্রেস ক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিটি ম্যাটস এর শিক্ষার্থী সুরুজ আলী, প্রাইম ম্যাটস এর শিক্ষার্থী আরমান । সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হল ইদানীং কতিপয় গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী আমাদের কোর্স কারিকুলাম ও ৪ দফা দাবী নিয়ে কটূক্তি ও মিথ্যাচার করে যাচ্ছে, যার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাচ্ছি।

আমরা পূর্বের খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি আমরা কারো প্রতিপক্ষ হয়ে মাঠে নামিনি আমরা আমাদের অধিকার রাষ্ট্রের কাছে চাইতেছি এখানে তাদের এই ধরনের মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণীত কর্মকাণ্ড খুবই দৃষ্টিকটু, আমরা আবারো আহবান জানাবো সঠিক তথ্য প্রচার করতে। কিন্তু এভাবে যদি তারা আমাদের অধিকার নিয়ে মিথ্যাচার করতেই থাকে তাহলে আমরা আইনী কবস্থা সহ কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব।

৪ দফা দাবি সমূহ ঃ ১। শুন্য পদে নিয়োগ সরকারি/বেসরকারি পর্যায় পদ সৃজন চাই। ২। অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা চাই। ৩। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চাই। ৪। আন্তর্র্জাতিক মানডন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চাই।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM