জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলামের সহধর্মিনী নাজনীন আকতার বিউটি হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গুরুতর অসুস্থ নাজনীন আকতার বিউটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি ।
এ সময় তিনি অসুস্থ বিউটির চিকিৎসার খোজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় যেতে বলেন। রমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসবক জানানা, অসুস্থ বিউটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি রংপুরের গুড়াতীপাড়ার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সাথে স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে ভারতের কুচবিহার সুভাষ পল্লী ক্যাম্পে অবস্থান করেন।
সেই সুবাদে তিনি সব সময় বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের খোজ খবর রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলামের পরিবারের সদস্য ও ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রিংকু, লিটন, বিশ্বজিৎ প্রমুখ।
















