জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর বিএনপির আওতাধীন ১৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কমিটি গঠন করা হয়। সোমবার নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন পদে কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সম্পু), সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াসিউল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল আহমেদ (বৃটেন), সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সদস্য সেলিম চৌধুরী, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর মহিলা দলের সভাপরি এ্যাড. রেজেকা সুলতান ফেন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















