জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল ৪টায় নগরীতে আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়।
বেলা ৫টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনোচনা সভায় রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক এ. কে. এম ছায়দত হোসেন বকুলের সভাপতিত্বে প্রধান আতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কোষাধক্ষ এইচ এন আশিকুর রহমান, প্রধান বক্তবা বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর ৫ আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন, রংপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোরুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, রংপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট রেহানা অশিকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















