সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপি জামাতের নৈরাজ্য ও মিথ্যাচারের প্রতিবাদে রংপুরে শান্তি সমাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশের আয়োজন করে রংপুর জেলা আওয়ামীলীগ। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য ওয়াজেদ আলী, আতাউর জামান বাবু, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান চপল।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুসহ বিভিন্ন স্তুরের নেতাকর্মীরা। সমাবেশে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য জিন্নাত হোসেন লাভলু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM