জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স স্কুলের ভারপ্রাপ্ত অধক্ষ্য ও উপাধ্যক্ষ উকিল উদ্দিনের পদত্যাগ ও নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হোসেন রোজেন এর দায়িত্ব গ্রহন উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জনানো হয়। গতকাল (১৭ আগস্ট) বিকাল ৫ টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন সঞ্জিত কুমার সরকার দুরন্ত (এমজেএফ), সেক্রেটারী শরিফুল ইসলাম বাবু (এমজেএফ), ক্লাব ট্রেজারার লায়ন আহসানুল হক মিলন, নর্থবেঙ্গল রিজিয়ন কোঅডিনেটর (রংপুর- দিনাজপুর) লায়ন এনামুল হক সোহেল (এমজেএফ), ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), পরিচালক মেজর (অব) নাসিম উদ্দিন, পরিচালক অমিত বনিক, সদ্য বিদায়ী অধ্যক্ষ উকিল উদ্দিন, সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হোসেন রোজেন, সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ডায়রেক্টর লায়ন শাহীন পারভেজ (এমজেএফ), লায়ন নাসরিন হক ববি, লায়ন জেবুন্নেসা জেবিন, , লায়ন উম্মে হাবিবা, লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন এ্যামি, সুমাইয়া চৌধুরী স্বার্থক, মহসিনা হাসনাত বিউটি, অরিনা সারমিন, শিক্ষক প্রতিনিধি হোসনেআরা মাহামুদ, রবিউজ্জামান পলাশ । এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিবুল বাশার, নাইম চৌধুরী, আসিফ মাহামুদ, হৃদয় জামান, উপস্থিত ছিলেন ।
















