জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয় টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, সদস্য জাহাঙ্গীর আলম বকসী, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুর রহমান হাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















