জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল বয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়শনের আয়োজনে রেফারী রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন করা হয়। রংপুর জেলা ক্রিড়া সংস্থা ও রংপুর জেলা ফুটবল এসাসিয়েশনের সহযোগিতায় গতকাল শনিবার বেলা ১১টায় শেখ রাসেল স্টুডিয়াম হলরুমে রেফারী রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি রংপুর বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার, পিপিএম বার।
অনুষ্ঠানে রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সহ সভাপতি শামীম খান মিসকিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ অজাদ।
কোর্স পরিচালনা করেন সাবেক ফিফা রেফারী মোঃ সিজানুর রহমান।রেফারী রিফ্রেসার্স কোর্সের রংপুর বিভাগের মোট ৪০ জন রেফারী অংশ গ্রহন করেন।
















