জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, এক দফা দাবি আদায়, উপজেলা নির্বাচন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন কার্যক্রম, গতিশীল করার লক্ষে, রংপুর জেলা বিএনপির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৪ টায় অনুষ্ঠনের শুরুতে নগরীর ধাপ এলাকায় বিভিন্ন রিকশা চালক, মুদি দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেননেতা কর্মিরা ।
এরপর ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আফসার আলীর সভাপতিত্বে ও রংপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীল হোসেন, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মইন উদ্দিন, রংপুর জেলা মহিল দলের সভাপতি মর্জিনা জাহান স্বপ্না, জেলা তাতী দলের নেতা ফজলে এলাহী ডিউক, সহ সকল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।
















