জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার দির্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রাতক ছাত্র জনতার আন্দেলনে শাহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সস্থ্যতা কামনায় রংপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল (১৬ আগস্ট) শুক্রবার বিকাল সাড় ৫টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় ময়েন উদ্দিন, রংপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















