জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের হিন্দু শ্রমিকদের মাঝে পুজা উৎসব বোনাস প্রদান। আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিযনের আয়োজনে প্রায় ২০০ জন বেকার, বয়স্ক, পঙ্গু, অসহায় হিন্দু ধর্মালম্বি মটর শ্রমিকদের মাঝে পুজা উৎসব বোনাস প্রদান করা হয়। গতকাল (১৭ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে মটর শ্রমিক মাঝে পুজা উৎসব বোনাস প্রদান করেন প্রধান অতিথি রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, সড়ক সম্পাদক সাদেক আলী, শ্রমিক নেতা পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















