জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির প্রথম সভা ও অফিস কার্যক্রমের উদ্বোধন করা হয়। (০২এপ্রিল) বুধবার বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় হলরুমে প্রথম সভা ও অফিস কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু ।
অনুষ্ঠানে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, আহবায়ক কমিটির সদস্য মোঃ শামীম মিয়া, মোঃ মুকুল মিয়া, মোঃ আজম, মোঃ গোলাপ মিয়া, মোঃ মসিয়ার রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সামুন উর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এখন থেকে মটর শ্রমিকদের ভোটা কার্ড যাচাই বাছাই ও নতুন সদস্য নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
















