সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পথসভা

রংপুর নগরীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পথসভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে যানজট নিরসনে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ। নির্দিষ্ট লেন ব্যবহারে বাধ্যবাধকতাসহ যত্রযত্র যাত্রী ওঠানামা ও রাস্তার ধারে দোকানপাট বন্ধ এবং ট্রাফিক আইন মেনে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ প্রয়োগের নীতিগত সিদ্ধান্ত বাস্তাবায়নে শিগগির মাঠ পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছে ট্রাফিক পুলিশ বিভাগ। প্রাথমিক পর্যায়ে সচেতনতা বাড়াতে মাসব্যাপী উদ্বুদ্ধকরণ সভা করছে তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নগরীর শাপলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন শহরের মতো রংপুর নগরীকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রংপুর নগরীর যানজটের অন্যতম কারণ অটোরিকশা। মাত্রাতিরিক্তি অটোরিকশা চলাচলের কারণে যানজট নিরসন সম্ভব হচ্ছে না।

এছাড়া অটোরিকশাসহ অন্যান্য যানবাহনগুলো নির্দিষ্ট লেন ব্যবহার না করার কারণে দুর্ঘটনা ঘটছে, যানজট বাড়ছে। প্রাথমিক পর্যায়ে চালকসহ সাধারণ মাুনষের মাঝে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা হচ্ছে। যানজট নিরসনে রংপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মেনহাজুল আলম। সভায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার আমজাদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বেলাল হোসেন ও স্বজল কুমার বকসী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM