সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীর মডার্ন মোড়ে পুলিশ ও র‌্যাবের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

রংপুর নগরীর মডার্ন মোড়ে পুলিশ ও র‌্যাবের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে যাত্রীদের সেবা প্রদান, চাঁদাবাজদের হাত থেকে রক্ষা, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র মডার্ন মোড়ে রংপুর মহানগর পুলিশ ও র‌্যাব-১৩’র সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে নগরীর মডার্ন মোড়ে সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাঃ জয়নুল আবেদীন।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক হারুন চৌধুরী, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রো কমিশনার বলেন, এই সাব-কন্ট্রোল রুম হতে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যানবাহন চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরী সেবা প্রদান করা হবে, এছাড়াও যেকোনো তথ্য, নিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে।

গাড়ি চালকদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারা নিয়ম মেনে গাড়ি চালাবেন। রাস্তায় কোন অনিয়ম করবেন না। কোন প্রকার অনিয়ম মনে হলে তাৎক্ষণিকভাবে মামলা করা হবে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তৃতীয় লীঙ্গের মানুষের প্রতি ইঙ্গিত করে কমিশনার বলেন, আপনারা সাহায্য চাইবেন কেউ দিলে নিবেন। যদি জোর করে নেন তবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেষে সকলকে উদ্যেশ্য করে পুলিশ কমিশনার বলেন, পুলিশ, র‌্যাব, মটর মালিক ও শ্রমিক সকলের সহযোগীতায় ঈদে সকল যাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে। সকলে সহযোগীতা করলে আমরা সফল হবো।
পরে অতিথিদের নিয়ে মেট্রো-কমিশনার মডার্ন মোড় পরিদর্শন করেন ও বাস চালকদের সাথে দিক-নির্দেশনামূলক কথা বলেন।

এ সময় পুলিশ-র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তা, মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM