জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , জেলা যুবদলের সাবেক সভাপতি ও রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রইচ আহম্মেদের মৃত্যুতে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু,
রংপুর মহানগর বিএনপির সদস্য ডাঃ নিখিলেন্দু, সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, রংপুর মাহনগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইমরান, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সস্পাদক আরজানা সালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















