সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

অন্তবর্তী কালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বিগ্ন হওয়ায় রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল (১৭ জুলাই) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুরে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে থেকে টাউন হল পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ নুরন্নবী চৌধুরী মিলন, সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ সরিফুল ইসলাম, সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের নেতাকর্মী। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, “বর্তমান সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা গভীর উদ্বেগজনক।

অথচ অন্তবর্তীকালীন সরকার এ বিষয়ে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “ভদ্রতা কখনো দুর্বলতা নয়। রংপুর মহানগর যুবদল এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় ও অটল।জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা সরকারের অব্যবস্থাপনা ও দমন-পীড়নের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM