জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মুহাঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান ।
জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, ফারুখ আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ হামিম। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
















