সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসকদের বিক্ষোভ সহ কর্মবিরতি পালন

রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসকদের বিক্ষোভ সহ কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল কর্মবিরতি ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পযন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি যাবে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনও চলছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার পর কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার সচিব শরিফুল ইসলাম মন্ডল, ডা. মোখলেসুর রহমান সরকার, ডা. নিখিলেন্দু গুহ রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, শহীদ আবু সাঈদ এর ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির চেষ্টাকারী, আওয়ামীপন্থি স্বাচিপ নেতা ডা. মাহফুজুর রহমানকে আজকের মধ্যে অন্যত্র বদলি ও পদোন্নতি বাতিল করতে হবে।

তা না হলে কর্মবিরতিসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বাধ্য হবেন আন্দোলনকারীরা। রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে কর্মবিরতি পালনসহ কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে দাবি আদায়ে মঙ্গলবার থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বর্তমান নতুন অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে না সরালে মঙ্গলবার হাসপাতালের ইনডোর ও আউটডোরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি দাবি না মানা হয় তাহলে বুধবার (৬ নভেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM