সর্বশেষ
সর্বশেষ

রমেক হাসপাতালের সিসিইউতে আগুন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হলে তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর রমেক হাসপাতালে তিনবার শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিইউ ইউনিটে বিদ্যুৎসংযোগ লাইনে শর্টসার্কিট থেকে বেশ কয়েকবার স্পার্কিং করে।

এতে আগুন লাগার উপক্রম হলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে লাইনে স্পার্কিং বা ফায়ার শুরু হলে রোগী ও রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যে যার মতো করে সিসিইউ ইউনিট থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেয়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম জানান, শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলছে তারা। আমাদের কোনো কাজ করতে হয়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM