সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রিপোটার্স ক্লাব রংপুর এর সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন

রিপোটার্স ক্লাব রংপুর এর সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রিপোটার্স ক্লাব রংপুর এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায় রংপুর পুলিশ কমিউনিটি হলরুমে আলোচনা সভায় রিপোটার্স ক্লাব রংপুর এর সভাপতি আব্দুল হালিম আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বায়জীদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাব রংপুর এর সিনিয়র সহ সভাপতি মোজাফ্ফর হোসেন, সহ সভাপতি তাজিদুল ইসলাম লাল। সভায় বার্ষিক আয় ব্যায় হিসাব উপস্থাপন করেন রিপোটার্স ক্লাব রংপুর এর কোষাধক্ষ আমিরুল ইসলাম।

সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম আলমগীর, মাহাফুজ আলম প্রিন্স, এম মিরু সরকার, এম জুবায়ের পান্ন, হারুন অর রশিদ, সাইফুল্লাহ খান, আহসান হাবীব মিলন, মিজানুর রহমান মিজান, এসএম জাকির হোসেন, ইমরোজ ইমু, রবিউল ইসলাম দুখু, জালাল উদ্দিন, জিএম জয়। আলোচনা শেষে সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব গঠিত কমিটির আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য মাহাফুজ আলম প্রিন্স, প্রণব কুমার চক্রবর্তী, শাকিল মাহমুদ, বর্ণালী জামান বর্ণা। সভায় রিপোটার্স ক্লাব রংপুর এর সভাপতি আব্দুল হালিম আনছারী ও সাধারণ সম্পাদক শাহ বায়জীদ আহমেদ নব গঠিত আহবায়ক কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এই আহবায়ক কমিটি আগামী ১ মাসের মাসের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন দিবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM