সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮১ বাংলাদেশের আয়োজনে রংপুরে জোনাল ট্রেনিং অ্যাসেম্বলি ও গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮১ বাংলাদেশের আয়োজনে রংপুরে জোনাল ট্রেনিং অ্যাসেম্বলি ও গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮১, বাংলাদেশের আয়োজনে রংপুরে জোনাল ট্রেনিং অ্যাসেম্বলি ও গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আরসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত জোনাল ট্রেনিং অ্যাসেম্বলিতে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল-৩২৮১ জেলা গর্ভনর আশরাফুজ্জামান নান্নু। বিশেষ অতিথি ছিলেন ডিজিএনডি-২০২৫-২৬ রোটারিয়ান শহীদুল বারী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮১ রংপুরের সেক্রেটারী আসিক ইকবাল টুটুল।জোনাল ট্রেনিং অ্যাসেম্বলি ও গ্র্যান্ড রিসেপশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের পাষ্ট প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব টিটু, ডিষ্ট্রিক ট্রেইনার ২৩-২৪ রোটারিয়ান মোঃ কামরুজ্জামান খান টিপু, ডিজিএসসি ও এডিশনাল ডিষ্ট্রিক ট্রেইনার-২৩-২৪ রোটারিয়ান এ.কে মজিবুর রহমান, ডিষ্ট্রিক সেক্রেটারী মোঃ আশরাফ হোসেন ও ডেপুটি গর্ভনর-২৩২৪ ও রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি চার্টার প্রেসিডেন্ট শাহজাহান কবির।রংপুরে জোনাল ট্রেনিং অ্যাসেম্বলিতে রংপুরের বিভিন্ন জেলার রোটারিয়ানরা অংশ গ্রহণ করেন।পরে বিকেল ৩টায় আর আই ডিষ্ট্রিক ৩২৮৩ বাংলাদেশের ডিজিএনডি-২০২৫-২৬ রোটারিয়ান শহিদুল বারীকে গ্র্যান্ড রিসেপশন দেয়া হয়।

রিসেপশন পরিবেশনায় ছিলেন অনুষ্ঠানের সভাপতি রোটারিয়ান শাহজাহান কবির একেএস ও আর আই ডিষ্ট্রিক-৩২৮১ বাংলাদেশ সহকারী গর্ভনর ২০২৩-২৪ ও গ্র্যান্ড রিসেপশন কো-চেয়ার রোটারিয়ান মোঃ আশরাফুল আলম আল-আমিন। এ সময় সংশ্লিষ্টরা ফুলেল শুভেচ্ছা ও সমাননা ক্রেষ্ট প্রদান করেন। গ্র্যান্ড রিসিপশন শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM