জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রোটারী ক্লাব অফ রংপুর এর উদ্যোগে ১৫০ জন গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ইসলামবাগ (হনুমান তলা) এলাকায় রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের গরবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী ক্লাবের চাটার্স মেম্বার শ্রী ভবতোষ সরকার বাচ্চু ।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অফ রংপুর এর প্রেসিডেন্ট হাজী এমদাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাবের লেপ্টেনেন্ট গভর্ণর পার্থ বোস, রোটারী ক্লাব অফ রংপুর এর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সদস্য আশরাফুল আলম রিপন, সদস্য জ্ঞানাংকুর রায় অংকুর, রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
















