স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, ২১ নভেম্বর ২০২৫ খৃ. – আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস আমাদের গৌরবের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। শুধু তা-ই নয়, দুর্যোগে-দুর্বিপাকে বিপর্যস্ত মানুষের অন্যতম সহায়ক। সশস্ত্র বাহিনী মান ও মর্যাদায় বাংলাদেশ ইতিহাসের সাথে জড়িত। কারণ এই বাহিনীর জন্ম একটি গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ-ই বাস্তবতায় ২১ নভেম্বর পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠানের কথাও রয়েছে। ২০২৬ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে আয়োজন করতে অন্যান্য বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সারাদেশের মতো সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে রংপুর এরিয়া সদর দফতর আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে রংপুর সেনা
এরিয়া সেক্টর কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক দল ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি ও ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ খৃ. সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা (বাবু) তাঁর সংসদীয় আসন রংপুর-১ গঙ্গাচড়া উপজেলা, ইসলামি ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারী মুহাম্মাদ মাহমুদুর রহমান রিপন সরকার, মহানগর সেক্রেটারি ও রংপুর সদর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহ. আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী জনাব মুহাম্মাদ জাহিদ হোসেন, রংপুর-৫ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যাপক মুহাম্মাদ গোলজার হোসেন উপস্থিত ছিলেন।
















