সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে

সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

দেশের বিভিন্ন সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্মানীভাতা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে কাউন্সিলরগণ প্রতিমাসে চল্লিশ হাজার টাকা হারে সম্মানী পাবেন। যা আগে ছিলো ১৫ হাজার টাকা। এছাড়া কাউন্সিলরগণ প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন।

তবে এই ভাতা কোন মাসে সর্বোচ্চ দুই হাজার চারশ টাকার বেশি হবে না। প্রতি সভায় উপস্থিতির জন্য প্রাপ্য ভাতা আগে ছিলো ৫০০ টাকা। তবে প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তানুযায়ী সংশ্লিষ্ট করপোরেশনকে নিজস্ব তহবিল থেকে এই ভাতা দিতে হবে এবং এজন্য অতিরিক্ত কোন বরাদ্দ দাবি করা যাবে না।

এই ব্যায়ের জন্য সকল আর্থিক বিধি বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে কোন আর্থিক অনিয়ম হলে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM