সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মোঃ মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মোঃ শাহে আলম, মোঃ ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

     সভার শুরুতে ১৫তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

   বৈঠকে টাঙ্গাইল সমবায় সমিতিতে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সরকারবাদি মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শার্শা উপজেলায় টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।

    বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, বিল-২০২৩ ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বিল-২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

    এছাড়াও মিল্কভিটার সার্বিক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়।

    বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM