সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান করলেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান করলেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি):
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজ আনুষ্ঠানিক যোগদান করলেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন-সহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে। সেক্ষেত্রে, ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তিনি জানান ধাপে ধাপে পৌরসভাসহ সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে, জনগণের সেবা নিশ্চিত করবে, সেজন্য প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সাথে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবে। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।

নবনিযুক্ত প্রশাসকগণ জানান মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত-সহ জনদুর্ভোগ কমিয়ে জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। তারা দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে বলে মনে করেন নতুন প্রশাসকরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM