সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • হাসিনা ক্ষমতা চেয়েছিলেন, তিস্তার ন্যায্য হিস্যা চাননি: দুলু

হাসিনা ক্ষমতা চেয়েছিলেন, তিস্তার ন্যায্য হিস্যা চাননি: দুলু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের চেয়ে শেখ হাসিনা ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেন্টাল রোডস্থ নর্থভিউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা দেখেছি, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যান, তখন সাংবাদিকরা তিস্তা চুক্তি নিয়ে জানতে চাইলে উনি (শেখ হাসিনা) প্রতিবারই আশ্বাস দিয়েছেন। কিন্তু ১৬ বছরে সেটা করতে পারেননি। পক্ষান্তরে আমরা যেটা জানি, হয়তো মোদী সরকার ওনাকে বলেছে, তিস্তার পানি নেবেন, না কি ক্ষমতায় থাকবেন? উনি ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন, যার কারণে তিস্তা চুক্তি সম্ভব হয়নি।

দুলু বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা। আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র চীন ২০১৬ সালে তিস্তা নদীর ওপর সমীক্ষা চালিয়ে একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের নকশা তৈরি করেছিল। কিন্তু আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আর ভারতের বিরোধিতায় সেটা বাস্তবায়ন হয়নি। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত পাঁচ জেলার ১১টি পয়েন্টে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচির কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

লাখো মানুষের সমাগম হবে এবারের কর্মসূচিতে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা, সালেকুজ্জামান সালেকসহ অন্যরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM