সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তারা বড়ো বা ছোটো যে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন : তথ্য মন্ত্রী

হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তারা বড়ো বা ছোটো যে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন : তথ্য মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) ২০১৬ খৃ. – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তারা বড়ো বা ছোটো যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্যোক্তা কিংবা রাষ্ট্র সকলেই দিকনির্দেশনার জন্য তাদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। তাই নিজেদেরকে শুধুমাত্র হিসাবরক্ষক নয়, বরং কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ ঢাকার একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই নতুন বিশ্বে হিসাববিজ্ঞানীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে।

নবীন সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজেদের দক্ষতা, দেশ এবং পেশাকে সমৃদ্ধ করার দায়িত্ব তাদের ওপর বর্তায়। তিনি নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের পেশাগত সাফল্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ সলিমুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন বক্তব্য রাখেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM