স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
গত রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব জনাব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে জাতীয় এবং জেলা পর্যায়ের নিম্নবর্ণিত ১৪ (চৌদ্দ) টি হাসপাতালের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা নাম পরিবর্তন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পরিবর্তন করা হয়েছে।
এছাড়া ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ও শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা নাম পরিবর্তন করে খুলনা বিশেষায়িত হাসপাতাল, বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে।
এছাড়া কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ হাসপাতালের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
















