সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • ৮ সদস্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

৮ সদস্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

দ্বাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কিমিটির সদস্য সংখ্যা আট।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২)। সদস্য হিসেবে আছেন– আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), ডা. সামির উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), মো. তৌহিদুজ্জামান, (যশোর-২) ও হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম-২)।

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে জাতীয় পার্টির দুই সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নেন। এরপর স্পিকার সংসদীয় স্থায়ী কমিটি গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি সংসদীয় স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। পরে স্পিকার তার ক্ষমতাবলে সংসদ সম্পর্কিত দুটি কমিটি মনোনয়ন দেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM