সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • চুক্তি ভিত্তিক গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের মেয়াদ শেষ, জ্ঞান অর্জনে ৬ দিনের বিদেশ সফরে

চুক্তি ভিত্তিক গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের মেয়াদ শেষ, জ্ঞান অর্জনে ৬ দিনের বিদেশ সফরে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন চাকরির শেষ সময়ে এসে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণে গেছেন। চুক্তিতে সচিবের চেয়ারে থাকা এ কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ মার্চ। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছয় দিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন তিনি।

আগামী ১০ মার্চ তাঁর চাকরির মেয়াদ শেষ। আর তাঁর দেশে ফেরার কথা রয়েছে ১১ মার্চ। ওয়াছি উদ্দিন বর্তমানে ভবন ও জলবায়ু বিষয়ক একটি অনুষ্ঠানে প্যারিসে অবস্থান করছেন। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাইলা আহমেদও গেছেন বলে মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ সূত্রে জানা গেছে।

পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে সচিব হিসেবে গত বছর এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসর–উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২০২৩ সালের ১০ মার্চ পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য ওই মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর কাজী ওয়াছি উদ্দিনকে এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়মিত নিয়োগ দেওয়া হয়েছিল। এ কর্মকর্তা এর আগে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অডিট) হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।

এদিকে, মাসখানেক ধরে কাজী ওয়াসি উদ্দিনের আবারও চুক্তিতে সচিব পদে থাকা নিয়ে জোর গুঞ্জন ছিল পূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোতে। কাজী ওয়াছি উদ্দিনও চুক্তির মেয়াদ বাড়াতে বেশ তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু নানা অনিয়মের অভিযোগ থাকায় শেষ পর্যন্ত সেটি হয়নি বলে জানা গেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM