জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে রেকর্ড সংশোধনের মামলা চলাকালে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রতিপক্ষের বিরুদ্ধে।এঘটনায় গংগাচড়া মডেল থানায় কয়েক দফায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে ভুক্তভোগীদের। ঘটনাটি ঘটেছে গংগাচড়া উপজেলার পূর্ব খলেয়া বিড়াবাড়ী এলাকায়। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, মৃত নিজাম উদ্দিনের ছেলে ছিবলি মিয়া তাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘ ৬০/৬৫ বছর ধরে ভোগদখল করে আসছে।
সম্প্রতি কিছুদিন আগে ভুয়া মালিকানা কাগজপত্র তৈরি করে একই এলাকার বাসিন্দা কোনা শেখ এর ছেলে জসিম উদ্দিন ও মৃত নেজাম উদ্দীনের ছেলে কাওছার মিয়াসহ তার ভাই মোখলেছার মিয়া গত ১৭ই মে দুপুরে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় গুন্ডা বাহিনী ভাড়া করে প্রায় ৪০/৪৫ জন মিলে অতর্কিত হামলা চালিয়ে জমি জবরদখল ভাবে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে।এতে ভুক্তভোগী পরিবারের লোকজন প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়। বর্তমানে নিঃস্ব ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ছিবলি মিয়া।
তিনি প্রতিবেদককে বলেন, দীর্ঘ ৬০/৬৫ বছর ধরে আমার বাপ দাদারা এই সম্পত্তি ভোগ দখল করে আসছে।৯০ এর আর এস রেকর্ড চলাকালে ভূল বশত তাদের নামে আমাদের সম্পত্তি রেকর্ড হয়। সেই রেকর্ড সংশোধনের জন্য গংগাচড়া থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করি যাহার অন্য মোকদ্দমা নং-২৯০/২১।উক্ত মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মোকদ্দমাটি দায়ের করার পর থেকেই বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এবং বিভিন্ন সময় আমার পৈত্রিক ভোগ দখলীয় জমি বেদখল করার চেষ্টাসহ আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছে।এবিষয়ে গংগাচড়া মডেল থানায় কয়েক দফায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এছাড়াও স্থানীয়রা বলেন, নেজাম ও কোনা শেখ পরিবারের লোকজন দুর্দান্ত দাঙ্গাবাজ।
তাদের ভয়ে এখানকার মানুষ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়না।অপরের সম্পত্তি দখলে নেয়ার বিষয়ে জানতে জসিম উদ্দিনকে ফোন দিলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।এবিষয়ে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান প্রতিবেদককে বলেন,অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
















