সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে -মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিএসটিআই’র উদ্যোগে ৫৫ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে । সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) মোঃ আলমগীর হোসেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আকবর আলী, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সহ-সভাপতি লায়ন আতিকুল্লাহ আতিক, রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস প্রধান উপ পরিচালক ও প্রকৌশলী মুবিন-উল-ইসলাম।

তিনি বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১শ৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৫ তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। তিনি বলেন ২০২৩-২৪ অর্থ বছরে রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতায় বৃহত্তর রংপুরের ৫ জেলায় ১শ১০টি মোবাইল কোর্ট এবং ১শ১০টিসার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে ।

এছাড়াও সিএম লাইসেন্স প্রদান এবং নবায়ন করা হয়েছে ৬শ ৬২টি, অঅমদানী পণ্যেও ছাড়পত্র দেয়া হয়েছে ৩২টি, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে ৩শ ৯৮টি পুরকৌশল এবং প্রকৌশল পণ্য পরীক্ষা করা হয়েছে ২শ৮৫টি এবং রসায়ন পরীক্ষাগারে ৫শ৮৯টি খাদ্য পণ্য অজৈব ও জৈব পণ্য পরীক্ষা করা হয়েছে ৫৩টি । মুক্ত আলোচনায় অংশ নেন বিসিকের উপ-পরিচালক এহছানুল হক, বেসরকারী সংস্থার গৌতম হালদার, পেট্রোল পাম্প এসোসিয়েশনের রিয়াজ শহীদ শোভন, ইটভাটা মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিএসটিআই‘র কর্মকর্তা প্রকৌশলী জাহিদুর রহমান ।

উক্ত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন সহ শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM