সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ইটভাটা বন্ধের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

রংপুরে ইটভাটা বন্ধের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলার কৃষি জমি এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গংগাচড়া উপজেলাধীন উত্তর পানাপুকুর মৌজায় লাইসেন্স বিহান এ, বি, সি ব্রিকস ইটভাটা বন্ধের দাবি জানিয়ে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর জেলা প্রশাসক ও গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

বুধবার সকাল নরগীর সিওবাজার সংলগ্ন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এলাকার কৃষক মোঃ আফজালুল হক রাজু, রাসেল, গজেন্দ্র। স্মারকলিপিতে বলা হয় গংগাচড়া উপজেলাধীন উত্তর পানাপুকুর, মৌজার এ, বি, সি ব্রিকস ইট ভাটার চারপাশে আবাদী জমি। এ, বি, সি ব্রিকস ইট ভাটার মূল মালিক সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ চৌধুরী দ্বীপ।

ভাটার বৈধ কোন লাইসেন্স না থাকার পরও বিগত ১২ (বার) বছর যাবত ইট ভাটা পরিচালানা করে ইট ভাটার চারপাশে কৃষি জমির উর্বরতা হ্রাস করে যাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্থ করে যাচ্ছে। বিগত ১২ (বার) বছরে একাধিক বার ইট ভাটাটি বন্ধের আবেদন করা হলে ও ইট ভাটার মালিক তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগ এর নেতা হওয়ায় কতৃপক্ষ ইট ভাটা বন্ধের প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহন করতে পারেন নাই। তাই এলাকার আবাদী জমি রক্ষায় বিষয়টি তদন্তকরে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM