সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিককে একুশে পদক- ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই তথ্য জানানো হয়।

পদকপ্রাপ্তরা হলেন- শিল্পকলায় (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা, গবেষণায় মঈদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।

এছাড়া শিক্ষায় পাচ্ছেন ড. নিয়াজ জামান ও  সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

এ বছর ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM